Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ জাতীয়

গোপনে ভিডিও ধারণ করে ধর্ষণ-প্রতারণা, বিটিআরসি কর্মকর্তা গ্রেপ্তার

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
গোপনে ভিডিও ধারণ করে ধর্ষণ-প্রতারণা, বিটিআরসি কর্মকর্তা গ্রেপ্তার

দশ বছর ধরে এক নারীর সঙ্গে সম্পর্ক তৈরির পর ধর্ষণ এবং গোপনে ভিডিও ধারণ করে প্রতারণা ও নির্যাতনের অভিযোগে বিটিআরসির উপপরিচালক সনজিব কুমার সিংহকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানার পুলিশ। তাঁর মোবাইল থেকে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ও ছবি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আজ রোববার ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত শুক্রবার ধানমন্ডি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উপপরিচালক সনজিব কুমার সিংহের বিরুদ্ধে মামলা করেন এক নারী।

 

ওই দিনই সনজিবকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হয়। আদালত তাকে জেলগেটে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।

 

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালে সনজিবের সঙ্গে পরিচয় হয় ওই নারীর। সনজিব নাম-পরিচয় গোপন রেখে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

 

২০১৪ সালে কৌশলে তাকে একটি বাসায় নিয়ে ধর্ষণ করেন। সে সময় গোপনে ভিডিও ধারণ করে করেন। ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ছয় থেকে সাত বছর ধরে ধর্ষণ করেন। ভিডিও পরিবারের সদস্যদের মুঠোফোনে পাঠিয়েও প্রতারণা করেন।

 

মামলার এজাহারে বলা হয়, ১৫ আগস্ট সনজিব আবারও তার ধানমন্ডির বাসায় ডেকে এনে মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষণ করেন ওই নারীকে। এ সময় তাকে শারীরিক নির্যাতন করে বাসায় আটকে রাখেন। পরে সনজিবের এক বন্ধু তাকে বাসায় দিয়ে যান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।