Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গেন্ডারিয়ায় গ্যাস লাইনে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

admin • 01 May 2023, 11:19 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
গেন্ডারিয়ায় গ্যাস লাইনে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

রাজধানীর গেন্ডারিয়ার ধূপখোলা বাজারে গ্যাসের লাইনে কাজ করার সময় লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছে।

 

সোমবার (১ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- আব্দুর রহিম (৫০) তার মেয়ে মিম আক্তার (২১) ও তার নাতি আলিফ (২)।

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, শিশুসহ তিনজন দগ্ধ হয়ে ঢাকা মেডিকেলে এসেছে। হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।