Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

গৃহবধূর গলাকাটা লাশ কাঠবাগানে

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
গৃহবধূর গলাকাটা লাশ কাঠবাগানে

মানিকগঞ্জের শিবালয়ে নিখোঁজের পরদিন নূরজাহান বেগম (৩৫) নামের এক গৃহবধুর গলাকাটা লাশ মিলল কাঠবাগানের পাশে। মঙ্গলবার বিকালে শিবালয় উপজেলার শিবালয় সদর ইউনিয়নের বোয়ালীপাড়া এলাকার কাঠবাগানের পাশের একটি ঘাসখেত থেকে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ।

 

নিহত গৃহবধূ নূরজাহার বেগম উপজেলার বোয়ালীপাড়া এলাকার এখলাছ শেখের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী ছিলেন।

 

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানান, সোমবার রাত ৮টার দিকে গৃহবধূ নূরজাহান বেগম নিখোঁজ হয়। এরপর প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এরপর মঙ্গলবার বিকাল ৪টার দিকে বাড়ির অদূরে কাঠবাগানের কাছে ঘাসখেতে নূরজাহান বেগমের গলাকাটা লাশ দেখতে পেয়ে তার পরিবারের সদস্য ও পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ বিকালে তার লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।  

 

এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল-মামুন জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে শিবালয় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।