Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গৃহবধূকে যৌন হয়রানি, বিএনপি নেতা গ্রেফতার

admin • 18 Aug 2024, 10:51 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
গৃহবধূকে যৌন হয়রানি, বিএনপি নেতা গ্রেফতার

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় গৃহবধূকে যৌন হয়রানির দায়ে বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।

   

রোববার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে তাকে গাজীপুর আদালতে পাঠানো হবে। এর আগে, শনিবার (১৭ আগস্ট) দুপুরে এক গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত জামাল উদ্দিন উপজেলার তরগাঁও গ্রামের মৃত সফিউদ্দিন আহমেদ ওরফে সাবু চেয়ারম্যানের ছেলে। ওই গৃহবধূ যৌন হয়রানির অভিযোগে কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ করলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পুলিশ তাকে গ্রেফতার করে।

   

কাপাসিয়া থানার ওসি আবু বকর মিয়া জানান, এক সন্তানের জননী ওই গৃহবধূ সম্পর্কে অভিযুক্ত জামাল উদ্দিনের আত্মীয়। গৃহবধূর স্বামী ব্যবসায়ী। তার স্বামী বাড়ি থেকে বের হলে জামাল উদ্দিন প্রায়ই বিভিন্ন অজুহাতে গৃহবধূর বাড়িতে প্রবেশ করে তাকে কুপ্রস্তাব দিতেন। এ সময় জামাল উদ্দিন অশালীন অঙ্গভঙ্গিও করতেন। একাধিকবার তাকে সতর্ক করা হলেও তিনি এ ধরনের কাজ চালিয়ে যাচ্ছিলেন।

এরই মধ্যে শনিবার (১৭ আগস্ট) দুপুরে জামাল উদ্দিন ওই গৃহবধূর বাড়িতে প্রবেশ করে হঠাৎ করে তাকে যৌন হয়রানি করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে জামাল উদ্দিনকে আটক করেন। পরে তাকে পুলিশে দেওয়া হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।