গুলিস্তান পাতাল মার্কেটের সামনে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৪ নভেম্বর) রাত ১০টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে, গুলিস্থান পাতাল মার্কেটের সামনে আগুন দেয়া বাসটি মনজিল এক্সপ্রেস পরিবহনের। খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে, রাজধানীর নিউমার্কেট এলাকা, এলিফ্যান্ট রোড ও সায়েদাবাদ জনপথ মোড় এলাকায় তিন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিট ও ৭টা ৩৫ মিনিটে পৃথক আগুন দেয়ার ঘটনা ঘটে।





