Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গুলশানে প্রাইভেটকার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নার্সের মৃত্যু

admin • 11 Apr 2024, 08:07 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
গুলশানে প্রাইভেটকার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নার্সের মৃত্যু

রাজধানীর গুলশান ২ নম্বর মেইন রোডে প্রাইভেট কার ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মমতা শিকদার (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি একটি বেসরকারী হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত আছেন।এ ঘটনায় আহত মোটরসাইকেল চালক জাহিদ ওই একই হাসপাতালের এক্সিকিউটিভ পদে কাজ করেন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মমতাকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সিএনজি ড্রাইভার সবুজ জানান, ঘটনাস্থলের কাছেই তিনি দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ দ্রুতগতির একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারের মধ্যে বিকট শব্দে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে ওই নারী গুরুতর আহত হন। মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। তাকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। পরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় ওই নারীকে আমার সিএনজিতে দিয়ে মেডিকেলে পাঠালে জরুরি বিভাগের চিকিৎসক জানায় ওই নারী আর বেঁচে নেই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।