Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জাতীয়

গুলশানে পান্ডা মার্টের স্টোরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
গুলশানে পান্ডা মার্টের স্টোরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান

গ্রাহক পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে গুলশানে অভিযান চালাচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। গুলশান-২ এর পান্ডা মার্টের স্টোর হাউজ, ডেলিভারি আউটলেটে এ অভিযান চলছে।

আজ দুপুর ১টায় অভিযান শুরু হয়। অভিযান পরিচালনা করছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত ছিদ্দিকা।

ইশরাত ছিদ্দিকা বলেন, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ এখানে অভিযানটি পরিচালিত হচ্ছে। আমরা ঘুরে ঘুরে এখানকার স্টোরে রাখা খাদ্যপণ্যগুলোর মান যাচাই করে দেখছি।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আজ গুলশান, বনানী এলাকার রেস্টুরেন্টসহ অন্যান্য প্রতিষ্ঠানের খাদ্যের মান যাচাই করতে অভিযানটি পরিচালিত হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।