Tuesday, 3 November 2026
শিরোনাম
করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
ক্যাম্পাস

গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

আরাফাতুল হক চৌধুুরী, জবি প্রতিনিধি:

গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ‘সি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২টি মূল কেন্দ্রে। সকাল ১১টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে বেলা ১২টা পর্যন্ত। ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে চতুর্থবারের মতো আয়োজিত গুচ্ছ ভর্তি পরীক্ষা সমাপ্ত হবে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ‘সি’ ইউনিটে মোট ৩ হাজার ৬২৯টি আসন রয়েছে। ইতোমধ্যেই প্রতিটি কেন্দ্রে প্রশ্নপত্র পাঠানো হয়েছে। প্রবেশপত্র ও নির্দেশিত অন্যান্য কাগজপত্রসহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে শিক্ষার্থীদের। কোনও ব্যাগ, মোবাইল কিংবা ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না।

যেকোনো অনাকাক্সিক্ষত ঘটনা রোধে প্রতিটি কেন্দ্রে ইতোমধ্যেই বিশেষ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রক্টরিয়াল বডি, বিএনসিসি, রোভার স্কাউট ও রেঞ্জার ইউনিটের সদস্যরা দায়িত্ব পালন করবেন।

২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তিনটি ইউনিটে মোট আবেদন করেন ৩ লাখ ৫ হাজার ৩৪৬ জন শিক্ষার্থী। এর মধ্যে বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে আবেদন করেছেন ৪০ হাজার ১১৬ জন শিক্ষার্থী। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শীর্ষ কেন্দ্র ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন,সবগুলো কেন্দ্রে প্রশ্ন বুঝিয়ে দেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি ভালো। নিরাপত্তা রক্ষার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কভাবে যেন দায়িত্ব পালন করে সে বিষয়ে সভা হয়েছে।

ইতোমধ্যেই নির্ধারিত ওয়েবসাইটে শিক্ষার্থীদের আসন বিন্যাস ও অন্যান্য তথ্য প্রকাশ করা হয়েছে। গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য https://gstadmission.ac.bd/ ওয়েবসাইটে পাওয়া যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।