Tuesday, 3 November 2026
শিরোনাম
করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
ক্যাম্পাস

গুচ্ছের 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
গুচ্ছের 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

আরাফাতুল হক চৌধুরী, জবি প্রতিনিধি:

গুচ্ছ পদ্ধতিতে দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। শুক্রবার (১০মে) বেলা ১১টা থেকে শুরু হওয়া ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয় বেলা ১২টায়।

গুচ্ছ সমন্বিত ভর্তি কমিটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানোর নির্দেশনা দেয়া হয়েছিল। এতে অধিকাংশ শিক্ষার্থী নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে চলে আসে। এই ইউনিট আবেদন করেন ৪০ হাজার ১১৬ জন পরীক্ষার্থী।

আজকের ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র ও এর আওতায় থাকা উপকেন্দ্রগুলোতে (উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ এবং ঢাকা গভঃ মুসলিম হাই স্কুল) ১৭ হাজার ২৩৮ জন পরীক্ষার্থীর আসন বিন্যাস করা হয়। তন্মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১২,৫১৩ জন পরীক্ষার্থীর আসন বিন্যাস করা হয়।

কেন্দ্রের ভিতরে পরিক্ষার্থীদের পানি সরবরাহ, হল চিনিয়ে দেওয়া, শৃঙ্খলা বজায় রাখা এবং অন্যান্য সাহায্য সহযোগিতা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট, বিএনসিসি।

নির্বিঘ্নে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সাদেকা হালিম জানান, কঠোর নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রেখে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে প্রশ্নপত্র পাঠানো হয়েছে। পরীক্ষা চলাকালীন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আরাফাত/মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।