Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গুইমারায় ১০ টাকায় ব্যাগভর্তি বাজার পেল ৫শ'পরিবার

admin • 29 Mar 2023, 07:42 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
গুইমারায় ১০ টাকায় ব্যাগভর্তি বাজার পেল ৫শ'পরিবার

খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর সুপারশপ থেকে ১০ টাকার বাজারপণ্য পেল ৫’শত অস্বচ্ছল পরিবার।

 

মঙ্গলবার (২৮মার্চ) সকাল থেকে শুরু হয় এই কর্মসূচী। গুইমারা সরকারি কলেজ মাঠে এ সুপারশপ থেকে ক্রয় করেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫’শত অস্বচ্ছল ও গরীব পরিবার।

 

মঙ্গলবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা বলেন, পাহাড়ে স্থিতিশীলতা, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন গুইমারা রিজিয়ন বিভিন্ন আভিযানিক কর্মকান্ডের পাশাপাশি বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।