Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
জাতীয়

গাড়িচাপার পর নারীকে হিঁচড়ে নেওয়া সেই শিক্ষকের মৃত্যু

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
গাড়িচাপার পর নারীকে হিঁচড়ে নেওয়া সেই শিক্ষকের মৃত্যু

গাড়ির নিচে বাঁধিয়ে এক নারীকে প্রায় এক কিলোমিটার ছেঁচড়ে নিয়ে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সেই শিক্ষক মো. আজহার জাফর শাহ (৫৫) মারা গেছেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাপসাতালে নিয়ে আসা হয়। এরপর বিকেল সাড়ে তিনটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী জুবায়ের হোসেন জানান, জাফর কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। শুক্রবার হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি সড়ক দুর্ঘটনাজনিত মামলার আসামি ছিলেন। তার হাজতি নম্বর ১৭৭/২৩।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছেগত বছরের দুই ডিসেম্বর বিকেল তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উল্টো পাশের টিএসসি অভিমুখী সড়কে একটি মোটরসাইকেলকে ধাক্কায় দেন জাফর। এতে মোটরসাইকেলের থাকা রুবিনা আক্তার পড়ে যান এবং প্রাইভেটকারের নিচে চাপা পড়ে আটকে যান।

এর চালক গাড়ি না থামিয়ে বেপরোয়া গতিতে চালাতে থাকেন। তাকে থামাতে ব্যর্থ হন পথচারীরাও। গাড়ির নিচে আটকে থাকা নারীকে নিয়েই টিএসসি থেকে বেপরোয়া গতিতে নীলক্ষেতের দিকে যান চালক। পেছনে পথচারীরা তাকে ধাওয়া করেন।

পরে নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণ থেকে পলাশী অভিমুখী সড়কের মুখে চালককে আটকে রুবিনাকে উদ্ধার করেন পথচারীরা। এসময় চালক জাফরকে গণপিটুনি দেওয়া হয়। পরে দুজনকেই ঢাকা ঢামেক হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর বিকেল পাঁচটার দিকে চিকিৎসক রুবিনাকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনার একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন রুবিনার ভাই জাকির হোসেন মিলন।

জানা যায়, জাফর শাহকে নৈতিক স্খলনজনিত কারণে ২০১৮ সালে পদাবনতিসহ চাকরিচ্যুত করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।