Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

গাজীপুরে শালবনে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

• • পঠিত 19 বার
শেয়ার করুন:
গাজীপুরে শালবনে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরে শালবনে বিল্লাল হোসেন (৫২) নামে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জুন) দুপুরে সদর উপজেলার বিকেবাড়ী সিটপাড়া শালবন থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করে জয়দেবপুর থানা পুলিশ।

 

নিহত বিল্লাল ময়মনসিংহ জেলা ফুলবাড়িয়া থানার রাঙ্গামাটি গ্রামের রজব আলীর ছেলে।

 

জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন বলেন, স্থানীয়রা শালবনের ভেতরে গাছে ফাঁস নেওয়া অবস্থায় লাশটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল করে।

 

পরে ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।