Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গাজীপুরে মালবাহী ট্রাকে আগুন, ককটেল বিস্ফোরণ

admin • 12 Nov 2023, 07:32 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
গাজীপুরে মালবাহী ট্রাকে আগুন, ককটেল বিস্ফোরণ

গাজীপুর মহানগরীর দাখিনখান এলাকায় রডবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটায়। শনিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ট্রাকটি নারায়ণগঞ্জ থেকে রড নিয়ে নাটোর যাচ্ছিল।

রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম রেলক্রসিংয়ের কাছাকাছি পৌঁছালে ৭/৮টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে ঢিল ছুড়ে ট্রাকটি থামায়। পরে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার উপ-পরিদর্শক আবদুর রশিদ জানান, ট্রাকে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। চালক ও তার সহকারী দ্রুত নেমে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।