Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গাজীপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

admin • 19 Apr 2025, 08:14 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
গাজীপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

গাজীপুর টঙ্গী পূর্ব থানার স্টেশন রোডে প্রাইভেট কারের ধাক্কায় মো. নাজিম (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সোয়া ১১টা দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

নাজিম পেশায় টাইলস মিস্ত্রির কাজ করতেন। তিনি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পশ্চিম সড়ালিয়া গ্রামের মো. আউয়াল মিয়ার ছেলে। উত্তরা দক্ষিণ খানের বালুর মাঠ এলাকায় ভাড়া থাকতেন তিনি।

 

নিহতের বাবা আউয়াল মিয়া জানান, আজ রাতের দিকে কাজ শেষে তাঁর ছেলে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার তাঁকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে খবর পেয়ে দ্রুত তাঁকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে তাঁর ছেলেকে মৃত ঘোষণা করেন।

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।