Saturday, 3 October 2026
শিরোনাম
জাতীয়

গাজীপুরে পোশাক কারখানায় আগুন,নিয়ন্ত্রণে ৮ ইউনিট

• • পঠিত 2 বার
শেয়ার করুন:
গাজীপুরে পোশাক কারখানায় আগুন,নিয়ন্ত্রণে ৮ ইউনিট

গাজীপুরের ডেগেরচালা এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভোগড়া ফায়ার সার্ভিস স্টেশন।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় অবস্থিত আটতলা ‘ম্যাট্রিক্স গার্মেন্টস’ ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। দুপুর ২টা ৪৪ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

 

খবর পেয়ে বিকেল ৩টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। বর্তমানে আটটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।

 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা হতাহতের কোনো তথ্য জানা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।