Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

গাজীপুরে পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় আটক ৭, কারখানা বন্ধ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
গাজীপুরে পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় আটক ৭, কারখানা বন্ধ

গাজীপুরের শ্রীপুরের রাজাবাড়ী এলাকার ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের কারখানায় পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় কারখানাটি ১৮ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করে সোমবার (১৫ মে) সকালে কারখানার ফটকে নোটিশ লাগিয়েছে কর্তৃপক্ষ।

 

ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-ভাতার দাবিতে গত শনিবার (১৩ মে) সকাল থেকে আন্দোলন শুরু করেন। মালিকপক্ষের আশ্বাসে প্রথম দিন আন্দোলন স্থগিত করেন শ্রমিকরা। পরদিন রোববার দুপুর ১২টায় মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের বৈঠক হওয়ার কথা। যথা সময়ে বৈঠক না হওয়ায় আবার আন্দোলন শুরু করেন শ্রমিকরা।

 

বিকেলে বৈঠক হলেও কোনো সমাধানে না আসায় আবার ক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তারা। এ সময় শিল্প পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। কারখানার মালিকপক্ষের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। বেশ কয়েকটি টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

 

সোমবার সকাল ১০টার দিকে কারখানার সামনে গিয়ে দেখা যায়, ফটকের আশপাশ ও ভেতরে বিপুলসংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছেন। ফটকের পাশে কারখানার নিরাপত্তারক্ষীদের কক্ষে বসে আছেন বেশ কয়েকজন নিরাপত্তাকর্মী।কারখানার মূল ফটক, প্রবেশদ্বার ও আশপাশের দেয়ালের অন্তত সাতটি স্থানে কারখানা বন্ধের নোটিশ লাগানো হয়েছে।

 

নোটিশে বলা হয়েছে, অনিবার্য কারণবশত কারখানার সব কার্যক্রম বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ধারা ১২(১) অনুযায়ী ১৫ মে থেকে ১৮ মে পর্যন্ত বন্ধ থাকবে। চিঠিতে স্বাক্ষর করেন কারখানার এইচআর (অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স) বিভাগের মহাব্যবস্থাপক শেখ আরিফ আহমেদ।

 

শ্রীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, ডার্ড কম্পোজিট কারখানায় পুলিশের গাড়িতে আগুন লাগানোর অভিযোগে ৭ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় শিল্প পুলিশের পক্ষ থেকে অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।