Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

   

সোমবার (৩০ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ফাহিম আশজাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

   

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, রাত সোয়া ৮টার দিকে ভাওয়াল বদরে আলম কলেজের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অনাবিল পরিবহনের একটি বাসে ৮-১০ জন দুর্বৃত্ত পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করার পর দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসের কিছু অংশ পুড়ে গেছে।

   

তবে বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচির সমর্থনে নাকি বেতন বাড়ানোর দাবিতে বিক্ষুব্ধ গার্মেন্টস কারখানার শ্রমিকরা আগুন দিয়েছে তা তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা । এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

   

তবে গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক জানান, কোনাবাড়ী থেকে গাজীপুর চান্দনা চৌরাস্তাগামী অনাবিল পরিবহনের একটি বাস যানজটে পড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে দাঁড়িয়ে ছিল।

   

ওই সময় গাড়িতে তিনজন যাত্রী ছিল। হঠাৎ ৮-১০ জন লোক যানজটে থাকা বাসে উঠে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। বাসে থাকা চালক ও যাত্রী দ্রুত নেমে যাওয়ার কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কে বা কারা আগুন লাগিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।