Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

গাজীপুরে তুলার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে

admin • 11 Dec 2024, 09:31 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
গাজীপুরে তুলার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের শ্রীপুরে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় এলাকার এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় এলাকার জহিরুল ইসলাম সরকারের মালিকানাধীন একটি তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো গোডাউনে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর হুমায়ুন জানায়, তুলার গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ শুরু করে। তুলার গোডাউন হাওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে।

 

আগুন নেভাতে কিছুটা ব্যাগ পেতে হলেও রাত ৮টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিং এর কাজ চলছে। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।