Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয় জেলার খবর

গাজীপুরে ট্রাকচাপায় দুই নারী শ্রমিক নিহত

admin • 15 Jul 2023, 08:44 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
গাজীপুরে ট্রাকচাপায় দুই নারী শ্রমিক নিহত

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বাইমাইল এলাকায় ট্রাকচাপায় দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- নেত্রকোনার কেন্দুয়া থানার গন্ডা এলাকার রুহুল আমিনের স্ত্রী রোজিনা আক্তার বিপাশা (২৫) ও আশা আক্তার (২৩)। আশা কাসেম ল্যাম্প কারখানার শ্রমিক।

 

কোনাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আশরাফ উদ্দিন জানান, গাজীপুর মহানগরের কোনাবাড়ীর বাইমাইল এলাকায় কাসেম ল্যাম্প কারখানায় স্বামী রুহুল আমিনকে সঙ্গে নিয়ে চাকরির জন্য সাক্ষাৎকার দিতে যান রোজিনা আক্তার বিপাশা।

 

এ সময় গেটের বাইরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকাবস্থায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে রোজিনা আক্তার বিপাশা ঘটনাস্থলেই মারা যান এবং রোজিনার স্বামী রুহুল আমিনসহ কারখানার শ্রমিক আশা আক্তার আহত হন।

 

তাদেরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বিকেলে আশা মারা যান।

তিনি আরও জানান, ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।