Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

গাজিপুরে পুলিশ-শ্রমিক সংঘর্ষ,পিকআপে আগুন

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
গাজিপুরে পুলিশ-শ্রমিক সংঘর্ষ,পিকআপে আগুন

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে সোমবার (৩০ অক্টোবর) আবারও আন্দোলনে নেমেছেন শ্রমিকরা। এসময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। উত্তেজিত শ্রমিক দল মহাসড়কে চলাচলকারী একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।

জানা গেছে, বেতন বাড়ানোর দাবিতে টানা ৬ষ্ঠ দিনের মতো সোমবারও গাজীপুরে আন্দোলনে নেমেছেন শ্রমিকরা। এদিন সকাল ৯টা থেকে ভোগড়া বাইপাসের আশপাশের এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করে। এসময় তারা কয়েকটি কারখানায় ভাঙচুর চালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে।

 

এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় উত্তেজিত একদল শ্রমিক একটি পিকআপে আগুন ধরিয়ে দেয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রোডে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

   

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোশারাফ বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ আছে। পরিস্থিতি নিয়ন্ত্রেণের আনার জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।