Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

গাজায় গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ভুরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
গাজায় গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ভুরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় গাজায় চলমান গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ভুরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সোমবার সকাল ১১.৩০ মিনিট ভূরুঙ্গামারী উপজেলার সর্বস্তরের জনগণ বাসস্ট্যান্ডে সমবেত হয়ে উপজেলার বিভিন্ন রাস্তায় প্রদক্ষিণ করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের বেসামরিক মানুষ, বিশেষ করে শিশু ও নারীদের হত্যা করছে। ইসরায়েলি হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পাশাপাশি নিজেদের ঘর থেকে বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। আমাদের ঐক্যবদ্ধ হয়ে এগুলোকে প্রতিহত করতে হবে এবং ইসরাইলি সকল পণ্য বয়কট করতে হবে।

ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, সেখানে চলছে মানবিক বিপর্যয়। এমন পরিস্থিতিতে মুসলিম বিশ্বকে এক হয়ে মজলুম ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে ইসরায়েলি বাহিনীকে রুখে দিতে হবে।

এখানে উপস্থিত ছিলেন, মোঃ আজিজুর রহমান সরকার স্বপন,মাওলানা ওমর ফারুক ফারুকী, মাওলানা মাহমুদুল হাসান কাসেমী, মাওলানা আশফাকুর রহমান জাওহারী, মাওলানা এস এম মনিরুজ্জামান, মাহফুজুর ইসলাম কিরণ, রোকনুজ্জামান রোকন, ইয়াকুব রহমান শ্রাবণ, হাসান মাহমুদ জয়, ওয়াসি, আলামিন প্রমুখ । এসময়  ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা সব শ্রেণী পেশার মানুষ  বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন । 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।