Tuesday, 3 November 2026
শিরোনাম
করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
ক্যাম্পাস

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে জবিতে বিক্ষোভ সমাবেশ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে জবিতে বিক্ষোভ সমাবেশ

আরাফাতুল হক চৌধুরী, জবি প্রতিনিধি:

ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েলের মানবতাবিরোধী হামলা বন্ধে বিশ্বব্যাপী শিক্ষার্থী সমাজের সাথে সংহতি প্রকাশ করে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শান্ত চত্বরে এসে মিলিত হয়।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা আমেরিকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের গণহত্যা বন্ধে শিক্ষার্থীরা যে আন্দোলন করেন তার প্রতি একাত্মতা পোষণ করেন এবং মানবাধিকারের বিষয়ে কথা বলেন সেই আমেরিকাসহ পশ্চিমা বিশ্ব ফিলিস্তিন ইস্যুতে কেন চুপ? এ সময় তারা ‘ইসরায়েল নিপাত যাক ফিলিস্তিন মুক্তি পাক, মজলুমের রক্ত বৃথা যেতে দেবো না, ফ্রি ফর প্যালেস্টাইন’ বলে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলে ইসলামিক স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থী বলেন, এখন পর্যন্ত ফিলিস্তিনের ৩৪ হাজারের বেশি সাধারণ মানুষ নিহত হয়েছে। যারা নিরীহ, যাদের কোনো অপরাধ নেই। এই নিরীহ মানুষের ওপর বর্বরোচিত হামলার আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা চাই অতি দ্রুত এই ফিলিস্তিনের মানুষের ওপর বর্বরোচিত হামলা সমাপ্ত হোক এবং এর সঙ্গে জড়িতদের বিচার করা হোক।’

সমাবেশে আইইআর বিভাগের শিক্ষার্থী জুনায়েদ মাসুদ বলেন, ‘ফিলিস্তিনে আজ এত কিছু হয়ে যাচ্ছে সেখানে মানবাধিকার সংস্থাগুলো কোথায়? আজ কেন তারা নিশ্চুপ? পাকিস্তানের গণহত্যার প্রতিবাদে আমরা বাংলাদেশিরা যে প্রতিরোধ গড়ে তুলেছিলাম, সে চেতনা নিয়ে আজ এখানে হাজির হয়েছি।’

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ন্যায়-মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের স্বীকৃতি এবং নিরীহ ফিলিস্তিনের উপর সকল প্রকারের হামলা বন্ধ ও ইসরায়েলি সব পণ্য বর্জনের ডাক দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।