Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গাছে মোটরসাইকেলের ধাক্কা, শ্যালক-দুলাভাই নিহত

Mohiuddin Ahmad Tanveer • 28 Dec 2022, 12:51 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
গাছে মোটরসাইকেলের ধাক্কা, শ্যালক-দুলাভাই নিহত

গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে শ্যালক-দুলাভাই নিহত হয়েছে।

 

বুধবার (২৮ ডিসেম্বর) ভোর ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন— বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার চালতাবুনিয়া গ্রামের মারুফ (৩২) এবং একই উপজেলার আলম তালুকদারের ছেলে বায়জিদ তালুকদার (১৮)। তারা সম্পর্কে শ্যালক-দুলাভাই।

 

কাশিয়ানী ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক খান শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলে চড়ে ঢাকা থেকে মোড়লগঞ্জের নিজ বাড়িতে যাচ্ছিলেন মারুফ এবং বায়েজিদ।

 

পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের চন্দ্রদিঘলিয়া এলাকায় ঘনকুয়াশার কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই তারা দুজন নিহত হয়।

 

মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।