Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলছাত্র নিহত

admin • 22 Apr 2023, 04:04 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলছাত্র নিহত

জয়পুরহাটের কালাইয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বিপ্লব হোসেন (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন। শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কালাই উপজেলার জিন্দারপুর বুড়িপুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত স্কুলছাত্র বিপ্লব হোসেন কালাই উপজেলার জিন্দারপুর হাজিপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে। বিপ্লব দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

 

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদ আনন্দ করতে আজ সকালে মোটরসাইকেল নিয়ে বিপ্লব বাড়ি থেকে বের হন। দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে আসার পথে জিন্দারপুর ইউনিয়নের বুড়িপুকুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

 

স্থানীয়দের বরাত দিয়ে কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন গণমাধ্যমকে  বলেন, মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে সেটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এ সময় রাস্তার পাশে থাকা তিনটি গাছে খুব জোড়ে আঘাত লাগে। এতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।