Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গাইবান্ধায় বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

admin • 22 Apr 2023, 12:18 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
গাইবান্ধায় বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, সিএনজি চালক আব্দুল লতিফ (৪৫), রোহান মিয়া (২৪), ইদ্রিস মিয়া (৪৫) ও সৈয়দ আবুল বাশার (৬০)।

 

নিহতদের মধ্যে চালক আব্দুল লতিফ গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানপুর এলাকার জব্বার আলীর ছেলে। এছাড়া নিহত যাত্রী রোহান মিয়া পলাশবাড়ি উপজেলার মেরিরহাটের এনামুল হকের ছেলে, ইদ্রিস আলী একই উপজেলার শ্রীকলা গ্রামের আবু বক্করের ছেলে ও বৃদ্ধ আবুল বাশারও ওই উপজেলার দুবলাগাড়ী গ্রামের মৃত সৈয়দ আব্দুল জব্বারের ছেলে।

 

দুর্ঘটনার বিষয়টি   দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে  নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

 

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের তালতলা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

 

ঘাতক বাসটিকে আটক করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।