Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

গাইবান্ধায় প্রাইভেট কারে বাসের ধাক্কা, চালকসহ নিহত ২

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
গাইবান্ধায় প্রাইভেট কারে বাসের ধাক্কা, চালকসহ নিহত ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেট কারের চালকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (৩০ জুন) সকাল ৭টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পান্তাপাড়া এলাকার ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার মেঘনা উপজেলার দাউদকান্দি এলাকার হক মিয়ার ছেলে প্রাইভেট কার চালক মিজান মিয়া (৩৫) ও ঢাকার খিলক্ষেত এলাকার আবদুল মান্নান মিয়ার ছেলে প্রাইভেট কারের যাত্রী আবুল বাশার মিয়া (৫৫)।

স্থানীয়দের বরাত দিয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা প্রাইভেট কারটি একজন যাত্রী নিয়ে রংপুরের দিকে যাচ্ছিল।

পথে উপজেলার পান্তাপাড়ার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কার চালক মিজান ও যাত্রী বাশার মিয়া মারা যান।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আরিফ আনোয়ার জানান, ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।