Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
আর্ন্তজাতিক

গাঁজার চকলেট খেয়ে হাসপাতালে ৬০ শিশু

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
গাঁজার চকলেট খেয়ে হাসপাতালে ৬০ শিশু

গাঁজা দিয়ে বানানো চকলেট খেয়ে ৬০টির বেশি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এমন ঘটনা ঘটেছে ক্যারিবিয়ান দেশ জামাইকায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে জামাইকার শিক্ষা মন্ত্রণালয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রংধনু রংয়ের চকলেট খেয়ে প্রাথমিক স্কুলের ৬০টির বেশি শিশু বমি করতে থাকে। পরে তারা অচেতন হয়ে পড়ে।

এ নিয়ে জামাইকার শিক্ষামন্ত্রী ফেভাল উইলিয়ামস এক্সে দেওয়া একটি পোস্টে লেখেন, শিশুদের কাছে গাঁজা দিয়ে বানানো পণ্যের অযৌক্তিক বিক্রয়ের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থাকে আমরা শক্তিশালী করতে কাজ করব। এর আগে সোমবার উইলিয়ামস বলেন, দ্রুত সুস্থ হওয়ার জন্য কিছু শিশুর শিরায় ওষুধ প্রয়োগ করা হয়েছে

ধর্মীয়, চিকিৎসা ও বৈজ্ঞানিক কারণে জামাইকায় একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি বৈধভাবে ২ আউন্স পর্যন্ত গাঁজা রাখতে পারেন। ২০১৫ সালে দেশটিতে এই আইন করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।