রাজবাড়ীর কালুখালীতে গলায় মাংসের হাড় আটকে দেবপ্রসাদ মৌলিক (৩৫) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। ( ১১ ডিসেম্বর) সোমবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের শিবানন্দপুর গ্রামের মৃত যতীন্দ্র নাথ মৌলিকের ছেলে।
পরিবারের সদস্যরা জানায়, গত ২ ডিসেম্বর খাবারের সময় দেবপ্রসাদ মৌলিকের গলায় খাসির মাংসের হাড় আটকা পড়ে।
তাঁকে প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫টায় তাঁর মৃত্যু হয়।
দেবপ্রসাদ মৌলিক কৃষি ডিপ্লোমা শেষ করে গাজীপুর ধান গবেষণা কেন্দ্রে চাকরি করতেন। সেখান থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে কালুখালী উপজেলার লস্করদিয়া নারাণপুর বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন।





