Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

গলায় ডিম আটকে শিশুর মৃত্যু

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
গলায় ডিম আটকে শিশুর মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে গলায় ডিম আটকে মেহজাবিন নামে ২৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর গ্রামের বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। সে শাহরাস্তির টামটা গ্রামের মোহাম্মদউল্যার মেয়ে। শিশুটি নানার বাড়িতে বেড়াতে আসছিল। 

জানা যায়, সকালে নিহত শিশুটির মা তাকে পরটার সঙ্গে সিদ্ধ ডিম খাইয়ে দিলে তা গলায় আটকে যায়। পরে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়ে চিকিৎসক মৃত ঘোষণা করে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ তানভীর হাছান   জানান, শিশুটিতে হাসপাতালে আনার আগেই মারা যায়। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।