Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

গরু বোঝাই নসিমন চাপায় সাইকেল চালক নিহত

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
গরু বোঝাই নসিমন চাপায় সাইকেল চালক নিহত

কুষ্টিয়ার খোকসা বাসস্ট্যান্ডে গরু বোঝাই অবৈধ নসিমন গাড়ি চাপায় সাইকেল চালক নিহত ও ভ্যান চালক আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে কুষ্টিয়া - রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বাইসাইকেল চালক খোকসা ইউনিয়নের মোড়াগাছা ক্লাবমোড় এলাকার হাতেম শেখের ছেলে উজ্জ্বল শেখ (৩৫)। ও আহত ভ্যান চালক চরপাড়া গ্রামের লতিফ বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস।

 

স্থানীয়রা জানান বিকেল সাড়ে পাঁচটার দিকে উজ্জল বাইসাইকেলে বাড়ি ফেরার পথে খোকসা বাসস্ট্যান্ড থেকে একটি গরুবোঝাই নসিমন গাড়ি তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা রিপন নামের ভ্যানচালক আহত হলে স্থানীয়রা দুজনকেই উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উজ্জ্বলকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা নসিমন গাড়ি আটক করতে সমর্থ হলেও চালক পালিয়ে যান।

 

খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, নসিমন গাড়ি চাপায় সাইকেল চালক নিহত হয়েছেন। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গাড়ি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।