Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

গরমে লুঙ্গি পরে অফিস করার অনুমতি চেয়ে আবেদন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
গরমে লুঙ্গি পরে অফিস করার অনুমতি চেয়ে আবেদন

প্রচণ্ড দাবদাহ ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এর ওপর ঘন ঘন লোডশেডিংয়ে অফিসেও স্বস্তিতে কাজ করতে পারছেন না কর্মকর্তা-কর্মচারীরা। এ অবস্থায় লুঙ্গি পরে অফিস করার অনুমতি চেয়ে কর্তৃপক্ষ বরাবর আবেদন করেছেন এক কর্মচারী।

বৃহস্পতিবার (৮ জুন) নীলফামারীর সৈয়দপুরে একটি বিমা কোম্পানির এক কর্মচারী আবেদনটি করেছেন। বিষয়টি নিশ্চিত করছেন ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক এসরাফ আহমেদ।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই কর্মচারীর নাম নওশাদ আনছারী। তিনি বিমা কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানির সৈয়দপুর শাখায় কম্পিউটার অপারেটর পদে কাজ করেন।

আবেদনপত্রে নওশাদ আনছারী লিখেছেন, সারাদেশে বইছে তীব্র দাবদাহ। সৈয়দপুরে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হচ্ছে। বৃষ্টিহীন অসহ্য গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে একটানা প্যান্ট পরে কাজ করা দুরূহ হয়ে পড়েছে। এতে শরীরের নানা স্থানে চুলকানিও শুরু হয়েছে। তাই লুঙ্গি পরে অফিস করার অনুমতি চান তিনি।

 

বিদ্যুৎ না থাকায় কম্পিউটারে কম্পোজ করতে পারেননি। তাই হাতে লিখে আবেদনটি করেছেন বলে বিশেষ দ্রষ্টব্যে উল্লেখ করেছেন কম্পিউটার অপারেটর নওশাদ আনছারী।

 

এ বিষয়ে ডেইলী মিরর অব বাংলাদেশের সঙ্গে কথা হয় নওশাদ আনছারীর। এখনো চিঠির উত্তর পাননি জানিয়ে তিনি বলেন, ‘আমি আসলেই মন থেকে আবেদনটি করেছি। অনেকেই বিষয়টি হাসি-ঠাট্টা হিসেবে নিলেও এটাই বাস্তবতা।’

তিনি আরও বলেন, ‘এখনো চিঠির উত্তর পাইনি। তবে এ বিষয়ে ভালো সিদ্ধান্ত আশা করি।’

জানতে চাইলে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানির সৈয়দপুর শাখার ব্যবস্থাপক এসরাফ আহমেদ বলেন, ‘লুঙ্গি পরে অফিস করার বিষয়ে একটি আবেদন পেয়েছি। তবে এ বিষয়ে এখনো আলোচনা হয়নি। রোববার (১১ জুন) হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।