Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গভীর রাতে পরকীয় প্রেমিকার ঘরে প্রবেশ করে শাহজালাল, অতপর....

admin • 07 Sep 2024, 11:17 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
গভীর রাতে পরকীয় প্রেমিকার ঘরে প্রবেশ করে শাহজালাল, অতপর....

মাদারীপুরের রাজৈরে এক গৃহবধূর ঘর থেকে তার পরকীয়া প্রেমিক শাহাজালাল খলিফার (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বদরপাশা ইউনিয়নের চর বদরপাশা গ্রামে এই ঘটনা ঘটে।

 

নিহত শাহাজালাল চর বদরপাশা গ্রামের হোসেন খলিফার ছেলে। তিনি মুদি দোকানি ছিলেন। এ ঘটনায় পরকীয়া প্রেমিকা সনিয়া বেগম (২৫) ও তার স্বামী ইব্রাহিম হাওলাদারকে (৩৫) আটক করেছে রাজৈর থানার পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার চর বদরপাশা গ্রামের ভ্যানচালক ইব্রাহিমের স্ত্রী সোনিয়ার সঙ্গে শাহজালালের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। দীর্ঘ ৫ বছর যাবত স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অবৈধ শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে আসছিলেন তারা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে স্বামী ইব্রাহিমকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ায় সোনিয়া। পরে গভীর রাতে তার ঘরে প্রবেশ করে শাহজালাল। এর কয়েক ঘণ্টা পর সোনিয়ার ঘরে শাহজালালের মৃত্যুর ঘটনা টের পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে শাহজালালকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার আসাদ জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত শাহজালালের পরকীয়া প্রেমিকা সোনিয়া বেগম ও তার স্বামী ইব্রাহিম হাওলাদারকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।