Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গভীর জঙ্গলে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ

admin • 13 Dec 2023, 11:14 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
গভীর জঙ্গলে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ

খাগড়াছড়িতে মাটিরাঙ্গার নতুন পাড়া এলাকা থেকে হৃদয় ত্রিপুরা নামের একজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় এ মরদেহ উদ্ধার করে মাটিরাঙ্গা থানা পুলিশ।

এ প্রসঙ্গে মাটিরাঙা থানার ওসি কৃষ্ণকমল ধর জানান, উপজেলার নতুন পাড়া এলাকায় গভীর জঙ্গলে একটি অর্ধগলিত মরদেহ পড়ে আছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

মরদেহটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে বলেও নিশ্চিত করেন ওসি কৃষ্ণকমল ধর।

মৃতের স্বজনরা জানায়, গত ৫ ডিসেম্বর নিখোঁজ হন হৃদয় ত্রিপুরা। নিখোঁজের বিষয়ে কাউকে কিছুই জানানো হয়নি। মঙ্গলবার সন্ধ্যায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।