Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জাতীয়

গণসমাবেশের মাঠেই জুমার নামাজ পড়লো বিএনপির নেতাকর্মীরা

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
গণসমাবেশের মাঠেই জুমার নামাজ পড়লো বিএনপির নেতাকর্মীরা

গণসমাবেশের মাঠেই জুমার নামাজ আদায় করেছেন ফরিদপুরে বিএনপির বিভাগীয় নেতা-কর্মীরা। নামাজ শেষে বিভাগীয় গণসমাবেশ সফল করতে দোয়া ও মোনাজাত করা হয়। একইসঙ্গে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেও দোয়া করা হয়।

     

শক্রবার (১১ নভেম্বর) দুপুরে সমাবেশস্থল ঘুরে দেখা যায়, এখানে মূলত শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার নেতা-কর্মীরা আগেই অবস্থান নিয়েছেন।

     

তাদের অনেকে জানান, তারা বাস বন্ধের খবরে আগেই এসে জড়ো হয়েছেন। মাঠে সামিয়ানা টাঙিয়ে রাত কাটিয়েছেন। স্থানীয় বিভিন্নজনের বাড়ির উঠোনেও রাতে ঘুমিয়েছেন।

     

গণসমাবেশের সমন্বয়ক কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, গতকাল রাতে অনেক নেতা-কর্মী সমাবেশের মাঠে রাত কাটিয়েছেন। তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আজও অনেকে বিভিন্ন স্থান থেকে রওনা হয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।