Thursday, 3 September 2026
শিরোনাম
রাজনীতি

গণতন্ত্র ছাড়া মুক্ত সাংবাদিকতা সম্ভব নয় : ফখরুল

admin • 14 Aug 2023, 05:09 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
গণতন্ত্র ছাড়া মুক্ত সাংবাদিকতা সম্ভব নয় : ফখরুল

গণতন্ত্র ছাড়া মুক্ত সাংবাদিকতা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি সর্বশক্তি দিয়ে গণতন্ত্রের জন্য লড়াই করছে বলেও জানান তিনি।

সোমবার (১৪ আগস্ট) রাজধানীর বিএনপির গুলশান কার্যালয়ে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না।

তাকে সেই সুযোগ দেয়া হচ্ছে না।

সবাইকে রাজপথে আসতে হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, সবাইকে অনিয়মের বিরুদ্ধে কথা বলতে হবে। সাংবাদিকদের জনমত তৈরি করতে হবে। শুধু বাংলাদেশ নয়, বিদেশিরাও দেশের গণতন্ত্র নিয়ে কথা বলছে।

বিএনপি মহাসচিব বলেন, একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য সব আয়োজন করেছে আওয়ামী লীগ। এ জন্যই সংবিধান সংশোধন, প্রশাসন, বিচার বিভাগ নিয়ন্ত্রণসহ গণমাধ্যমের স্বাধীনতা হরণ করেছে। পুরো সমাজকেই নষ্ট সমাজে পরিণত করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।