মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে কুমারখালীর শহরস্থ উপজেলা পরিষদ সংলগ্ন শহীদ ও মুক্তিযোদ্ধাদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এ্যাসোসিয়শন কুমারখালী উপজেলা শাখার নেতৃবৃন্দ।
সোমবার সকালে উপজেলা সংগঠনের কুমারখালী উপজেলা শাখার সভাপতি ও ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগণস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকীর নেতৃত্বে এ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক ও বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুরুজ আলী বিশ্বাস, নোভা ক্লিনিকের ব্যবস্থানা পরিচালক বদর উদ্দিন, ব্লাড ডোর্নাস ক্লাবের সহ-সভাপতি ডা. আব্দুর রহিম সহ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।





