Thursday, 3 September 2026
শিরোনাম
রাজনীতি

গণঅবস্থান কর্মসূচির অনুমতি পেল বিএনপি

admin • 10 Jan 2023, 08:19 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
গণঅবস্থান কর্মসূচির অনুমতি পেল বিএনপি

রাজধানীর নয়া পল্টনে বিএনপিকে গণঅবস্থান কর্মসূচির অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে গেলে এই অনুমতি প্রদান করা হয়। 

তবে যান চলাচল স্বাভাবিক রাখতে বিএনপির নেতাকর্মীদের রাস্তায় না বসে ফুটপাতে গণঅবস্থানের আহ্বান জানিয়েছে ডিএমপি।

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ডিএমপি কার্যালয় থেকে বেরিয়ে বলেন, আমরা ডিএমপি কমিশনারের সঙ্গে সফল আলোচনা করেছি। বিএনপির অবস্থান কর্মসূচি করতে প্রশাসনের পক্ষ থেকে আর বাধা নেই। আগামীকাল পূর্বনির্ধারিত যে কর্মসূচি তা সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করা হবে।

এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

এর আগে গতকাল সোমবার বিএনপির পক্ষ থেকে অবস্থান কর্মসূচি জন্য অনুমোদন চাওয়া হয়।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি গণ মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে ১১ জানুয়ারি সারাদেশে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।