Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

খোকসা ব্লা'ড ডোনার্স ক্লাব'র উদ্যোগে ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
খোকসা ব্লা'ড ডোনার্স ক্লাব'র উদ্যোগে ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প

কুষ্টিয়ার খোকসায় খোকসা ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে বিনামূ্ল্যে রক্তের গ্রুপ নির্ণয় মেডিকেল ক্যাম্প ও চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 

১৮ অক্টোবর (শুক্রবার) বিকেলে শিমুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগণস্টিক সেন্টার ও বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগীতায় ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

 

খোকসা ব্লাড ডোনার্স ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানার সভাপতিত্বে সেবা ক্যাম্প পরিদর্শন করেন, বাংলাদেশ বে-সরকারী ক্লিনিক - হাসপাতাল ও ডায়াগণস্টিক সেন্টার এ্যাসোসিয়েশন কুমারখালী উপজেলা শাখার সভাপতি ও ফ্যামিলি কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী, বাংলাদেশ বে-সরকারী ক্লিনিক - হাসপাতাল ও ডায়াগণস্টিক সেন্টার এ্যাসোসিয়েশন কুমারখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সুরুজ আলী বিশ্বাস,কুমারখালী ব্লাড ডোনেশন ক্লাবের সাধারন সম্পাদক ইয়া রাফি পলাশ, বিডিসিকে-এর প্রতিষ্ঠাতা সভাপতি সাগর হোসেন সহ খোকসা ব্লাড ডোনার্স ক্লাবের সদস্যবৃন্দ। 

 

উক্ত মেডিকেল ক্যাম্পে আসা রোগীদের  বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন- কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ,শিশু কিশোর ও কিশোরী রোগ বিশেষজ্ঞ ডাঃ ফারহানা ফেরদৌসী, ফ্যামিলি কেয়ার হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সৌভিক দে, বিশ্বাস মেডিকেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এস এম ইসতিয়াক আহমেদ।

  বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান মেডিকেল ক্যাম্পে আসা প্রায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরার্মশ দেওয়া হয়। 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।