কুষ্টিয়ার খোকসা উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন খেলার শুভ উদ্বোধন করলেন কুষ্টিয়ার -৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ,(এমপি)। (২৫ নভেম্বর) শুক্রবার সন্ধ্যায় উপজেলায় নতুন ব্যাডমিন্টন কোটে এ খেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহি অফিসার রিপন বিশ্বাসের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সেলিম রেজা, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার,
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান, উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বিআরডিবি কর্মকর্তা ইয়ার আলী সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা গণ।
নতুন ব্যাডমিন্টন কোর্ট ও খেলা উদ্বোধন উপলক্ষে সকলে রাতে আপ্পায়ন এর ব্যবস্থা করা হয়।





