Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

খোকসার গড়াই নদীতে ভেসে উঠলো মৃতদেহ

admin • 20 Jun 2023, 07:26 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
খোকসার গড়াই নদীতে ভেসে উঠলো মৃতদেহ

কুষ্টিয়ার খোকসায় হঠাৎ গড়াই নদীতে পানি বেড়ে চর ডুবে ভেসে উঠলো অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ। ওই ব্যক্তিকে জবাই করে হত্যার পর চরে পুতে রাখা হয়েছিল বলে স্থানীয়দের দাবি।

খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের খানপুর মৌজায় গড়াই নদীর দ্বিপচর এলাকায় মঙ্গলবার দুপুরে নদীর নতুন পানির তোরে মৃতদেহটি বালু মাটির নিচে থেকে বেড়িয়ে আসে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনা স্থলে থানা পুলিশ উপস্থিত হয়েছে। নৌপুলিশ এলে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানে হবে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, হঠাৎ করে গড়াই নদীতে পানি বারতে শুরু করেছে। দুপুরের দিকে দ্বিপচর এলাকার কিছু জমি প্লাবিত হয়। ফলে নদীর চরে বালি মাটিতে পুতে রাখা ওই মৃতদেহটির মাথা থেকে মাজা পর্যন্ত বেড়িয়ে পানিতে ভাসতে থাকে। মৃতদেহটির মুখ মেরুন রং এর কাপড় দিয়ে বাঁধা আছে। তার শরীরে কোন পোষাক নেই। তাকে জবাই করা হয়েছে। মাথার চুল উঠে গেছে। শরীর থেকে মাংশ খসে পরেছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহর সাথে কথা বলা হলে তিনি বলেন, মনে হচ্ছে লোকটিকে জবাই করে হত্যার করা হতে পারে। লোকটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নৌপুলিশকে খবর দেওয়া হয়েছে। সুরত হাল রিপোর্ট করার পর বিস্তারিত জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।