কুষ্টিয়ার খোকসা ব্লাড ডোনার্স সোসাইটি এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী ও রক্তযোদ্ধা মিলনমেলা এবং সেরা রক্তদাতাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
(০৫এপ্রিল) শনিবার দুপুরে ব্লাড ডোনার্স সোসাইটির আয়োজনে লোটাস ডায়াগণস্টিক ও চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এভার কেয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সুমন আজিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) প্রদীপ্ত রায় দীপন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবির হোসেন সোহাগ, খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, লোটাস চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বিশ্বজিৎ বিশ্বাস, কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ,খোকসা প্রেসক্লাবের সভাপতি পুলক সরকার,সাধারণ সম্পাদক সাজ্জাদ আহমেদ আজমল,ব্লাড ডোনার্স সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক আকাশ হোসেন সহ রক্তযোদ্ধা ও বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।





