Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

খোকসায় সড়ক দুর্ঘটনায় নিহত তিন পরিবারের পাশে দাঁড়াল জামায়াত

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
খোকসায় সড়ক দুর্ঘটনায় নিহত তিন পরিবারের পাশে দাঁড়াল জামায়াত

মসজিদ থেকে বাড়ি ফেরার সময় কুষ্টিয়ার খোকসা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আপন দুই বোনসহ চার শিক্ষার্থী নিহত হয়। রবিবার সকালে উপজেলার কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের কুটিপাড়াতে এই সড়ক দূর্ঘটনা ঘটে৷

 

এমন মর্মান্তিক সড়ক দূর্ঘটনার শোকের ছায়া নেমে এসেছে খোকসা উপজেলা জুড়ে৷ সন্তান হারিয়ে পরিবারগুলা যেনো দিশেহারা। ইতিমধ্যেই সড়ক দূর্ঘটনার নিহত তিনটি পরিবারের সাথে সাক্ষাৎ করেছে কুষ্টিয়ার জেলা জামায়াতের নেতৃবৃন্দ।

 

সোমবার বিকালে কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশের নেতৃত্বে জেলা জামায়াতের একটি টিম যায় নিহত পরিবারের কাছে। সেসময় প্রতিটি পরিবারের সাথে পৃথক পৃথক ভাবে সাক্ষাৎ করেন জামায়াতের নেতৃবৃন্দ এবং পরিবারগুলোকে সমবেদনা জানান।

 

এ সময় সংক্ষিপ্ত এক বক্তব্যে জেলা জামাতের আমীর অধ্যাপক আবুল হাশেম বলেন, পরিবারগুলা যে ক্ষতি হয়েছে তা কোন ভাবেই পূরন হবার নই। তবে নিহতের বাবা মা এক প্রকার ভাগ্যবান যে তাদের সন্তানরা বুকে কোরআন নিয়ে মৃত্যুবরন করেছেন। আমরা আপনাদের ভাই, একটু সমবেদনা জানাতে এসেছি একটু পাশে থাকতে এসেছি।

 

সেসময় নিহত পরিবারগুলার মাঝে নগদ অর্থ তুলেদেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সমস্য এ কে এম আলী মহসিন, কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম, কুমারখালী-খোকসার সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আফজাল হোসেন।

 

এরপর নিহতের পরিবারবর্গ, খোকসা জামায়াতে নেতাকর্মী ও স্থানীয়দের নিয়ে যান কবরস্থানে। কবরস্থানে পৌঁছে নিহত ৪ শিক্ষার্থীর কবর জিয়ারত করা হয়। এছাড়াও নিহত পরিবারগুলোর পাশে সব সময় থাকার আশ্বাস দেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ।

 

এসময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ রফিক উদ্দিন, রবিন হোসেন, খোকসা উপজেলার জামায়াতের আমীর নজরুল ইসলাম সেক্রেটারি মাওলানা আইনউদ্দিনসহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।