Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

খোকসায় বঙ্গবন্ধু -বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি জর্জ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
খোকসায় বঙ্গবন্ধু -বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি জর্জ

কুষ্টিয়ার খোকসায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধব-১৭) খেলার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে খোকসা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে গোল্ডকার্প ফুটবল টুনার্মেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাসে'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে টুনার্মেন্টের উদ্বোধন করেন কুষ্টিয়া-০৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টে খোকসা উপজেলার ৯টি ইউনিয়ন ও খোকসা পৌরসভা সহ মোট ১০টি দল অংশগ্রহন করে।

উদ্বোধনী খেলায় খোকসা পৌরসভা ১-০ গোলে আমবাড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ন হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।