Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

খোকসায় পেঁয়াজ চাষে ছাড়িয়ে যাবে লক্ষ্যমাত্রা

admin • 02 Jan 2023, 07:47 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
খোকসায় পেঁয়াজ চাষে ছাড়িয়ে যাবে লক্ষ্যমাত্রা

ভালো ফলনের আশায় কুষ্টিয়ার খোকসার চাষিরা পেঁয়াজ আবাদে ব্যস্ত সময় কাটাচ্ছেন। জমিতে দল বেধে পেঁয়াজের চাষ করছেন চাষিরা। মূলত চারার পর্যাপ্ততা, সময় মতো প্রণোদনা, অনুকূল আবহাওয়া ও খরচ কম হওয়ায় চাষিরা পেঁয়াজ আবাদে আগ্রহ দেখাচ্ছেন। স্থানীয় কৃষিবিভাগও এবারের পেঁয়াজের ফলন নিয়ে আশাবাদী।

কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি। দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ এখনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। অনেক ধরনের প্রতিকূলতা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে বিগত বছরেও খাদ্য উৎপাদনে দৃষ্টান্তমূলক অগ্রগতি অর্জন করেছে কুষ্টিয়ার খোকসা কৃষি বিভাগ।

সম্প্রতি খোকসাতে কৃষিতে উল্লেখযোগ্য অগ্রগতির ফলে এই উপজেলায় ধান, পাট, পিয়াজ, কাঁঠাল, আম, পেয়ারা, আলু, সবজিসহ সব ধরনের ফসল উৎপাদনে দৃষ্টান্ত স্থাপন করেছে।

কৃষি ও কৃষককে অত্যন্ত সফলতা ও সুনামের সাথে সেবা প্রদান করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা যায়, চলতি মৌসুমে খোকসাতে পেঁয়াজের লক্ষ্যমাত্রা ৩ হাজার ২ শত ৭৮ হেক্টর জমিতে। তবে আবাদের পরিমাণ ছাড়িয়ে যাবে লক্ষ্যমাত্রাকে।

কৃষকরা বলছেন, সব ময় কৃষকদের পরামর্শ দিয়ে আসছেন কৃষি কর্মকর্তারা। গতবারের চেয়ে খরচ কম, অনুকূল আবহাওয়া ও সময়মতো প্রণোদনার বীজ ও সার দেয়া এবং লাভজনক হওয়ায় পেঁয়াজ চাষে আগ্রহ বৃদ্ধি পেয়েছে।

কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা বলেন, সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে এবং বিনা মূল্যে সার, বীজ, পরিচর্যার জন্য অর্থসহায়তা, বালাইনাশকসহ যাবতীয় উপকরণ দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।