কুষ্টিয়ার খোকসায় রবি মৌসুমে বোরো ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ১৬২০জন কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার (৬’ডিসেম্বর) দুপুরে খোকসা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাসের সভাপতিত্বে রবি ২০২৩-২৪ অর্থ বছরে বোরো ধান(হাইব্রিড) উফশী জাতের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: বাবুল আক্তার।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহার সার্বিক তত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, প্রাণী সম্পদ কর্মকর্তা সাহিনা বেগমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও সুবিধাভোগীরা।





