Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

খোকসায় ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) মাহফিল

admin • 05 Oct 2024, 08:33 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
খোকসায় ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) মাহফিল

কুষ্টিয়ার খোকসায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) মাহফীল ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় কুষ্টিয়ার খোকসার উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই মাহফীল অনুষ্ঠিত হয়।

 

ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপলের সভাপতিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ্ এ্যান্ড লিগ্যাল ষ্টাডিজ বিভাগের প্রফেসর ড. নাজিম উদ্দিন।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রফেসর ড. মোঃ শরিফুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. নাজিম উদ্দিন তার আলোচনার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবনীর উপর বিশেষ আলোচনা করেন।

 

সেসময় তিনি আল্লাহর সর্বশেষ নবীর দেখানো পথে জীবন পরিচালনার পরামর্শ দেন।

উক্ত অনুষ্ঠানে খোকসা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, কবি, সাহিত্যিক, ইমাম সহসকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।