Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

খোকসায় ইউএনও'র ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
খোকসায় ইউএনও'র ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি

কুষ্টিয়ার খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা’র (ইউএনও) সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে বিভিন্ন ইট ভাটার মালিকের কাছে ইফতার পার্টির নামে বিকাশে টাকা চাওয়া হচ্ছে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকার অনুরোধ করেছেন ইউএনও।

 

সোমবার (২৭’মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা’র অফিসিয়াল ফেসবুকে এক স্টাটাসে লিখেছেন, ‘উপজেলা নির্বাহী অফিসার, খোকসা’র মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ইট ভাটার মালিকের কাছে ইফতার পার্টির নামে বিকাশে টাকা চাওয়া হচ্ছে। সাবধান!!’

এর সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন বিশ্বাস বলেন, মুলত কিছু অসাধু মহল সরকারি মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি করছে। এবিষয়ে সতর্ক থাকার অনুরোধ করেছেন তিনি। তিনি আরও বলেন, বিষয়টি থানায় অবহিত করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।