Sunday, 8 November 2026
শিরোনাম
জেলার খবর

খোকসায় আগ্নেয়াস্ত্রসহ আটক ১

• • পঠিত 20 বার
শেয়ার করুন:
খোকসায় আগ্নেয়াস্ত্রসহ আটক  ১

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রাম থেকে একটি রিভালবার ও ২ রাউন্ড গুলিসহ একাধিক মামলার এক চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে খোকসা থানা পুলিশ।

 

রোববার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি খোকসা উপজেলার উসমানপুর ইউনিয়নের হায়দার মেম্বারের ছেলে মোঃ ইদ্রিস (৩০)

 

থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার গোপন সংবাদের ভিত্তিতে খোকসা থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ ও এসআই আকরামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে খোকসা ওসমানপুর ইউনিয়নের উত্তরপাড়া ওয়াজেদ আলীর বসত বাড়ির পশ্চিম পাশে বাঁশ বাগানের মধ্যে অভিযান চালিয়ে একটি দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলিসহ ইদ্রিসকে আটক করেন।

 

এ বিষয়ে খোকসা থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ বলেন, ইদ্রিসকে আমরা গতরাতে অস্ত্রসহ আটক করেছি। অস্ত্র মামলায় তাকে দুপুরে কুষ্টিয়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।