Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

খোকসায় আকস্মিক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে ইউএনও।

admin • 23 Feb 2023, 08:11 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
খোকসায় আকস্মিক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে ইউএনও।

কুষ্টিয়ার খোকসায় আকস্মিক ভাবে উপজেলার শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন বিশ্বাস।

 

বৃহস্পতিবার(২৩'ফেব্রুয়ারী) দুপুরে তিনি উপজেলার শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিজ্ঞানাগার ও বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন করেন। এছাড়াও তিনি উপজেলা গোপগ্রাম এ জেড ফাজিল মাদ্রাসায় নির্মানাধীন ০৪ তলা বিশিষ্ট ভবনের চূড়ান্ত কাজ পরিদর্শন করেন।

 

এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান।

 

এদিকে রিপন বিশ্বাস খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদানের পর থেকে উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রেখেই চলেছেন বলে মন্তব্য করেছেন সচেতন মহল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।