Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

খেলাপী ঋণ আদায়ে গ্রহীতার বাড়ির সামনে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী

admin • 30 Nov 2024, 08:48 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
খেলাপী ঋণ আদায়ে গ্রহীতার বাড়ির সামনে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী

কুষ্টিয়ায় খেলাপী ঋণ আদায়ে ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন কুষ্টিয়ায় কর্মরত অগ্রণী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। ঋণ আদায়ে সামাজিকভাবে চাপ প্রয়োগের উদ্দেশ্যে তারা খেলাপী ঋণ গ্রহীতার বাড়ির সামনে অবস্থান কর্মসূচী পালনের উদ্যোগ হাতে নিয়েছেন।

শনিবার দুপুরে কুষ্টিয়া শহরের কেরামত হোসেন মোস্তান রোডের ঋণ খেলাপী মোশারফ হোসেনের বাড়ির সামনে এ কর্মসূচী পালন করেন কুষ্টিয়া শহরের বিভিন্ন শাখার ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা। মোশারফ হোসেন স্থানীয় অগ্রণী ব্যাংক থেকে ৩০ লাখ টাকা ঋণ নিয়ে বাড়ি বানালেও সেই টাকা আর পরিশোধ করেননি।

অবস্থান কর্মসূচীতে অংশ নেন অগ্রণী ব্যাংক কুষ্টিয়া বড় বাজার শাখার অতিরিক্ত মহাব্যবস্থাপক এনামুল হক, অগ্রণী ব্যাংক, কুষ্টিয়া,অঞ্চলের উপ মহাব্যবস্থাপক সাবিনা সুলতানাসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

এসময় ব্যাংক কর্মকর্তারা জানান তাদের এমন কর্মসূচী আগামীতেও অব্যহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।